নাব্য সংকটে কুশিয়ারা, ইলিশের দেখা নেই
সিলেটের কুশিয়ারা নদী থেকে একেবারে বিলুপ্ত হয়ে গেছে মাছের রাজা ইলিশ। বছর ছয়েক আগেও বর্ষাকালে ফেঞ্চুগঞ্জের জেলেদের জালে ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ধরা পড়ত। এখন তার দেখাই মিলছে না। এর কারণে স্থানীয়ভাবে আহরণ করা ইলিশের দেখা পাচ্ছে না এখানকার মানুষ। মাঝে মাঝে চাঁদপুর বা চট্টগ্রাম থেকে গড়ে ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের চালান আসে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন বাজারে। তা সবার সাধ্যের মধ্যে থাকে না। এ ছাড়া কুশিয়ারা থেকে ইলিশ বিলুপ্ত হওয়ায় স্থানীয় জেলেদের একাংশ বেকার হয়ে পড়েছেন। চল্লিশ ও পঞ্চাশের দশকে ফেঞ্চুগঞ্জে ইন্ডিয়ান জেনারেল নেভিগেশন অব লিভার সিস্টেম মেডিকেশন কোম্পানির জাহাজ মেরামত কারখানা ক...