কেন বাংলাদেশকে তার আদিবাসী জনগোষ্ঠীর কথা শুনতে হবে
প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস এলেই বাংলাদেশে একটি পুরোনো কিন্তু অমীমাংসিত প্রশ্ন নতুন করে সামনে আসে–এ দেশের আদিবাসী আসলে কারা? আমাদের আলোচনার সিংহভাগই আটকে থাকে বিভিন্ন নামের বিতর্কে–তাদের কি ‘আদিবাসী’, ‘উপজাতি’, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ নাকি ‘নৃতাত্ত্বিক জনগোষ্ঠী’ বলা হবে? এর সঙ্গে যোগ হয় কে কখন কোথা থেকে এসেছে, সেই বিতর্ক। এসব নাম ও পরিচয়ের বিতর্কে আমরা এতটাই ব্যস্ত থাকি যে, তারা যে একটি ঐতিহাসিক জনগোষ্ঠী, তারা কী রক্ষা করতে চায় এবং তাদের টিকে থাকা বাংলাদেশের জন্য কেন এত জরুরি–সেই মূল প্রশ্নগুলো আড়ালেই থেকে যায়। একজন চা...