চাঁদাবাজির মামলায় সাতক্ষীরায় জামায়াত নেতা নজরুল কারাগারে
সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও সরকারি কাজ বন্ধের অভিযোগে হওয়া মামলায় জামায়াতে ইসলামীর নেতা মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক মো. সাইদুর রহমান তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে আদালত নজরুলের সহযোগী বিশ্বজিৎ মণ্ডলকে কারাগারে পাঠিয়েছেন। মো. নজরুল ইসলাম শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ২৫ মে রাতে শ্যামনগরে পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ন...