যুদ্ধের কারণে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান ঘিরে চলমান সামরিক সংঘাত এখন আর শুধু আঞ্চলিক নিরাপত্তার বিষয় নয়। এটি সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুতর ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পরিণত হয়েছে। এই সংঘাত বিশ্ব শান্তি, আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও খাদ্য সরবরাহের জন্য বড় হুমকি তৈরি করছে। এটি সামরিক সংঘাত হিসেবে শুরু হলেও এর প্রভাব এখন বিশ্ববাজারে ছড়িয়ে পড়েছে এবং পারস্পরিকভাবে নির্ভরশীল বৈশ্বিক অর্থনীতি কতটা ঝুঁকিপূর্ণ, তা আবারও সামনে এসেছে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসিবি)-এর গতকাল সোমবার প্রকাশিত (এপ্রিল-জুন ২০২৬) নিউজ বুলেটিনের সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, এ সংঘাত...