বালুবাহী বাল্কহেডের ধাক্কায় খালে পড়ল সেতু
ঝালকাঠির রাজাপুরে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ধসে পড়েছে একটি সেতু। গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পুটিয়াখালী এলাকার ঝালোবাড়ি খালের সেতুটি ভেঙে পড়ে। এতে জেলার রাজাপুর, কাঁঠালিয়া ও ভান্ডারিয়া উপজেলার বড় অংশের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন সড়কটি ব্যবহারকারী হাজারো মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, পুটিয়াখালী এলাকার ঝালোবাড়ি খালের ওপর দীর্ঘদিন আগে সেতুটি নির্মাণ করা হয়। এখান দিয়ে প্রতিদিন রাজাপুর উপজেলার আরুয়া, সোনারগাঁওসহ আশপাশের এলাকার মানুষের পাশাপাশি কাঁঠালিয়া ও ভান্ডারিয়া উপজেলার বড় একটি অংশের হাজার হাজার মানুষ চলাচল করেন। কয়েক বছর আগেই সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ব...