মৃত্যুর দুই দিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫
এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন যখন উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের পরিবারে আনন্দ-উচ্ছ্বাস, তখন কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিহাবের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর দুই দিন পর প্রকাশিত ফলাফলে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে শিহাব। তবে এমন সাফল্যের দিনে ঘরে নেই সে। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে কাতর পরিবার। শিহাব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানুরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। ঢাকার বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, শিহাবের বাবা তোফাজ্জল হোসেন ঢাকায় গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। দুই ছো...