দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেন চালু, সময়সূচিতে হতাশ যাত্রীরা
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে কমিউটার ট্রেন চলাচল শুরু করেছে। গত সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার কমলাপুর থেকে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এর মধ্য দিয়ে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের সঙ্গে ঢাকার সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপিত হলো। পরে আনুষ্ঠানিকতা শেষে রাত ৮টা ৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে গোপালগঞ্জ স্টেশন ছেড়ে যায়। রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার ছাড়া সপ্তাহের ৬ দিন এই রুটে ট্রেন চলাচল করবে। ট্রেনটিতে প্রাথমিকভাবে ৬০৯টি আসন রয়েছে। গোপালগঞ্জ থেকে ঢাকার ভাড়া নির্ধারণ করা...