তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ, ওসিসহ আহত ৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা দাবি, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। হামলায় থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহামেদসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহামেদ, উপপরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, কনস্টেবল সাহাদাত হোসেন, আবু ইউসুফ ও গাড়িচালক ইছাক শেখ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে দারুল ইহসান মাদ্রাসার চেয়ারম্যান নুরুল আবসার ক...