নারায়ণগঞ্জের বেশির ভাগ এলাকায় দিনভর গ্যাস নেই
নারায়ণগঞ্জের অধিকাংশ এলাকায় গতকাল মঙ্গলবার দিনভর গ্যাস ছিল না। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। রান্না করতে না পেরে অনেকে হোটেল থেকে খাবার কিনে খেয়েছেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন শ্রমিক-কর্মজীবীরা। এদিকে ‎নারায়ণগঞ্জ সিটি ও পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সংকট নিরসন এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ইঞ্জিনিয়ার রাজিব কুমার সাহার সঙ্গে সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির নেতারা। ‎নগরীর দেওভোগ এলাকার বাসিন্দা গৃহবধূ জিনাত আরা জাহান লিমা জানান, সকাল ৮টায় রান্না করতে উঠে দেখ...