শুনানির আগেই স্ত্রীসহ ব্যবসায়ী খুন, বন্ধ ছিল সিসি ক্যামেরা, গায়েব কাগজপত্র
সিলেট নগরের রায়নগর রাজবাড়ি এলাকার একটি বাসা থেকে সাবেক কয়লা ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনার মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ বলছে, হত্যার কারণ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় বাসার সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। এ সুযোগেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া শুনানির আগে সাত্তারকে হত্যার ঘটনায় ওই সম্পত্তি নিয়ে বিরোধের কোনো যোগসূত্র আছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে...