প্রাইম ব্যাংক ও পামপের মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি থেকে পেরোল ব্যাংকিং সেবা নেবে বৈশ্বিক ফিনটেক প্রতিষ্ঠান ও ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম পামপে। সম্প্রতি প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় পামপে'র কর্মীরা প্রাইম ব্যাংকের বিশেষ পেরোল ব্যাংকিং সুবিধা গ্রহণের পাশাপাশি স্যালারি অ্যাকাউন্ট, ফি মওকুফ সুবিধাসহ ডুয়াল-কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা এবং বিশেষ শর্তে বিভিন্ন কনজ্যুমার ব্যাংকিং পণ্য ও সেবা নিতে পারবেন। এছাড়া তাঁরা প্রাইম ব্যাংকের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহারের সুযোগ পাবেন। ‘প...