বিচ্ছেদ মামলা প্রত্যাহার বিজয়ের স্ত্রীর, তৃষার পোস্ট নিয়ে নতুন আলোচনা
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের স্ত্রী সংগীতা সোরনালিঙ্গম বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেছেন। এর কয়েকদিন পর সামাজিক মাধ্যমে রহস্যজনক দুটি পোস্ট করেছেন বিজয়ের কথিত বান্ধবী অভিনেত্রী তৃষা কৃষ্ণন। তার পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিজয় ও সংগীতার দাম্পত্য কলহের গুঞ্জনে দীর্ঘদিন ধরেই তৃষার নাম জড়িয়েছে। যদিও এ বিষয়ে তৃষা কিংবা বিজয় কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে তৃষা একটি বার্তা শেয়ার করেন। সেখানে লেখা ছিল, ‘এই বয়সে নাটক করা লজ্জাজনক। যাও, কিছু টাকা উপার্জন করো এবং শান্তি খুঁজে নাও।’ পোস্টটির সঙ্গে একটি ইমোজি দিলেও কাকে উ...