চার পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি
কুমিল্লার লাকসামে চার পরিবারকে সমাজচ্যুত করার গুরুতর অভিযোগে গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, আলমগীর হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড বিএনপি গঠনতন্ত্র, নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি। চিঠিতে তাঁর বিরুদ্ধে ইচ্ছাপুরা গ্রামের চার পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগের বিষয়টি তুলে ধরে বলা হয়, তাঁর এই অপকর্মের ফলে দলের ভাবমূর্তি ও সাংগঠনিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ জন্য তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।...