শেখ হাসিনা দেশে আসলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনা উকিঝুঁকি করছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলব, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে তাহলে প্রথম কোপ, প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর। তারেক রহমানের ইতিহাস জানা উচিত। সেসময় তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল। শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির কর্মী যোগদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, সরকারের দেওয়া কার্ডে যদি টাকা না আসে তবে সরকারকে লাল কার্ড দেখানো হবে। কার্ডে টাকা না আসলে, আমরাও একটা কার্ড বানাব। সেই কার্ড হবে লাল ক...