ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে
দেশের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এ-সংক্রান্ত সরকারি নির্দেশনা প্রকাশ করা হয়। নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভার আয়োজ...