ম্যাকাই টেস্টের একাদশ দিল অস্ট্রেলিয়া, ফিরলেন রেনশ
বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে একাদশ না জানানোর সিদ্ধান্তের পর কিছুক্ষণ পরই নিজেদের দল প্রকাশ করেছে স্বাগতিকরা। ডারউইন টেস্টের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে তারা। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ওপেনার জেক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে ম্যাট রেনশকে। এ ছাড়া ডারউইন টেস্টের একাদশে আর কোনো পরিবর্তন নেই। এর আগে সংবাদ সম্মেলনে একাদশ ঘোষণা না করার কারণ জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, ‘না দিচ্ছি না (একাদশ)। উইকেট দেখিনি এখনও। কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। (বোলিং আক্রমণ নিয়ে অপেক্ষা?) অনেকটা...