ভবনের ছাদে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ভবনের ছাদ থেকে নিখোঁজ শিশু আব্দুর রহমানের (৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় লাল টেপ প্যাঁচানো এবং মুখের ভেতর চাল ও পলিথিন ঢোকানো ছিল বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার রাতে আশুলিয়ার ভাদাইল বাজার চৌরাস্তা এলাকার হারুনুর রশিদের চারতলা বাড়ির ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান জামালপুরের মেলান্দহ থানার বাগবাড়ি এলাকার মো. শহীদ মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে আশুলিয়ার ভাদাইল বাজার চৌরাস্তা এলাকার হারুনুর রশিদের বাড়ির নিচতলায় ভাড়া থাকত। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু আব্দুর রহমান। পরে পরিবারের...