প্রতিকার অপেক্ষা প্রতিষেধক উত্তম
পাঁচ বৎসরে চার সহস্রাধিক বাংলাদেশি নারীর কিউ-১ ভিসা লইয়া চীনে গমনের খবরটি উদ্বেগজনক বটে। সম্প্রতি এই সংখ্যা প্রকাশিত হইয়াছে মানব পাচার রোধ লইয়া কর্মরত সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ’ আয়োজিত এক কর্মশালায়। চীনযাত্রী নারীর কতজন পাচারের শিকার হইয়াছেন, তাহা স্পষ্ট নহে। তবে বিপুল সংখ্যক নারীকে কেন ‘পারিবারিক মিলন’ ভিসা লইয়া চীনে যাইতে হইতেছে, উহা সন্দেহজনক। পাচারের সন্দেহ অধিক ঘনীভূত হইয়াছে চীনের ‘এক সন্তান নীতি’র ফলে নারীর সংখ্যা হ্রাসের ন্যায় বাস্তবোচিত পরিস্থিতিতে। স্বীকার্য, বাংলাদেশি নারীর চীনযাত্রা কিংবা ভিসা গ্রহণের সংখ্যার সহিত পাচারের অভিযোগকে অভ...