হামের উপসর্গে আরও ছয় মৃত্যু, পাঁচজনই ঢাকার
দেশে হামের উপসর্গ নিয়ে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের। একই সময়ে নতুন করে ৯৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৪। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯৭৩। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও এক হাজার ১৬২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৯৮ জন হাসপাতালে ভর্তি...