স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘কাঠের চশমা’ খুলে জনগণের অবস্থা দেখতে হবে
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘কাঠের চশমা’ খুলে সত্যিকার অর্থে জনগণের অবস্থা দেখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন। তিনি আরও বলেন, জনবিচ্ছিন্ন কথা বললে হবে না। মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় নারী শক্তি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন মনিরা শারমিন। তিনি বলেন, দেশে রাজনৈতিক সহিংসতা, খুন, নারী ও শিশু নির্যাতন এবং ছিনতাই-ডাকাতি...