ফ্রেশ সুপার মার্টের ২৪৫ পণ্যে ফুডপ্যান্ডায় ৩৪ শতাংশ পর্যন্ত ছাড়
দৈনন্দিন বাজারসদাই আরও সহজ ও সাশ্রয়ী করতে ফুডপ্যান্ডা এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রতিষ্ঠান ফ্রেশ সুপার মার্ট যৌথভাবে বিশেষ অফার চালু করেছে। সেপ্টেম্বর জুড়ে ফ্রেশ সুপার মার্টের ২৪৫টির বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ৩৪ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবে ক্রেতারা। সম্প্রতি ফুডপ্যান্ডা ও ফ্রেশ সুপার মার্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ফুডপ্যান্ডার কুইক কমার্স (কিউ-কমার্স) সেবায় ফ্রেশ সুপার মার্টের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে। এছাড়া ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে ফ্রেশ সুপার মার্টের সবগুলো শাখার ক্যাফে থেকে পিকআপ অর্ডার করলে পেস্ট্রি ও পানীয়তে ২৫ শতা...