সংখ্যাতেই সকল সংবাদ
বাংলাদেশে নারীর নিরাপত্তা লইয়া উদ্বেগ যখন ক্রমবর্ধমান, তখন নিরাপত্তা নিশ্চিতকরণের রাষ্ট্রীয় প্রধান বাহিনীর নীতিনির্ধারণী স্থানে নারীর উপস্থিতি ক্রমহ্রাসমান। গত শনিবার প্রকাশিত সমকালের ‘পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী’ শিরোনামের প্রতিবেদনে এই দুর্ভাগ্যজনক চিত্রই তুলিয়া ধরা হইয়াছে। প্রতিবেদনে দেখা যাইতেছে, পুলিশের একজন মহাপরিদর্শকসহ সর্বোচ্চ তিনটি পদে দায়িত্ব পালন করিতেছেন মোট ১০০ জন। তন্মধ্যে ডিআইজি পদে মাত্র একজন নারী কর্মকর্তা রহিয়াছেন। যে দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি সংখ্যক নারী, সেই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নারীর প্রতিনিধিত্ব ১০ শতাংশেরও কম; ইহা নিছক কাক...