গাড়ি ধরলেই ওপরের ফোন
অনুমোদনহীন তিন চাকার যান চলাচল নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে ট্রাফিক পুলিশের নিরন্তর প্রচেষ্টার পরও জনভোগান্তি কমছে না। মূলত সিন্ডিকেটের সঙ্গে লিয়াজোঁ রক্ষা করে সড়কে চলছে লাইসেন্সবিহীন ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশার আধিপত্য। নিয়ন্ত্রণে কাজ করতে গেলেই চাপের মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে। সুনামগঞ্জ শহরের এমন বাস্তবতাই উঠে এসেছে ট্রাফিক পুলিশ-সংশ্লিষ্টদের ভাষ্যে। সড়কে ট্রাফিক পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। চোখের সামনেই ট্রাফিক আইন অমান্য করে অবৈধ গাড়ি চলাচল করলেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। এ কারণে মাত্র ১০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে এক ঘণ্টারও বে...