তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি
বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে চতুর্থ শ্রেণি পদে নতুন নিয়োগপ্রাপ্ত ৫৭ জন তদবির ও ঘুষ ছাড়াই চাকরি পেয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার নিয়োগপ্রাপ্তদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান এ তথ্য জানান। নবনিযুক্ত কর্মচারীরাও তদবির ও অর্থ লেনদেন ছাড়া চাকরি পেয়েছেন বলে জানান। জানা গেছে, গত বছর ২৩ অক্টোবর ২০তম গ্রেডের ৮২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসকের দপ্তর। ৩০ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহন করা হয়। নিয়োগ পরীক্ষার মাধ্যমে ৫৭ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। জুলহাস হোসেন, হাসি আক্তার, মোহাম্মদ বুলবুল ইসলামসহ একাধিক নিয়োগপ্রাপ্ত জানান, বিগ...