ঢাকা কি শিশুবান্ধব শহর হতে পারবে
একটি শহরের উন্নয়ন শুধু উঁচু ভবন, মেট্রোরেল, উড়াল সড়ক কিংবা নতুন সড়ক নির্মাণের মধ্য দিয়ে পরিমাপ করা যায় না। শহরটি কতটা নিরাপদ, স্বাস্থ্যকর, অন্তর্ভুক্তিমূলক, পরিবেশবান্ধব এবং মানুষের দৈনন্দিন জীবনের জন্য উপযোগী, সেটি তার প্রকৃত বাসযোগ্যতার মাপকাঠি। এ দৃষ্টিকোণ থেকে ঢাকার বর্তমান অবস্থান উদ্বেগজনক। ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের সাম্প্রতিক গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্স ২০২৬ অনুযায়ী, ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম এবং নিচে রয়েছে কেবল ত্রিপোলি ও দামেস্ক। কয়েক বছরের মধ্যে ঢাকার চিত্র প্রায় অভিন্ন। সাম্প্রতিক বছরগুলোতে ঢাকার বাসযোগ্যতার সংকট কোনো সাময়িক বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদি কাঠামোগত সমস্যা। এ...