ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কোম্পানি আইন সংশোধন হবে: বাণিজ্যমন্ত্রী
ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মতামতের ভিত্তিতে কোম্পানি আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও অনলাইনে তথ্য আদান-প্রদানের মতো আধুনিক বিষয় বিবেচনায় নিয়ে বিদ্যমান আইনকে আরও যুগোপযোগী করা প্রয়োজন। সোমবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে কোম্পানি আইন-১৯৯৪-এর খসড়া সংশোধনী নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। বাণিজ্যমন্ত্রী বলেন, ১৯৯৪ সালের কোম্পানি আইন ইতোমধ্যে দুই দফা সংশোধন করা হয়েছে। এবার তৃতীয় দফা সংশোধনের ক্ষেত্রে ব...