রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকরা
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেছেন কৃষকরা। সারের দাবিতে রাজশাহীর পুঠিয়া ও লালমনিরহাটে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয়েছে। জয়পুরহাটে অনিয়মের অভিযোগে দুই ডিলারকে জরিমানা এবং মাগুরায় সার উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সার বিক্রি করতে দেরি হওয়ায় ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার নিয়ে গেছেন কৃষকরা। গতকাল সোমবার রৌমারী মহিলা কলেজপাড়া এলাকায় মেসার্স মিতা হাসান এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সার সংগ্রহের জন্য রোববার...