ক্যাশলেস লেনদেনে দুর্নীতি কমবে
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারি অফিসে যত কম যেতে হবে, দুর্নীতি তত কম হবে। মানুষেরও সময় নষ্ট হবে না। সেই সঙ্গে সেবার মান ভালো হবে। অর্থনীতিকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে ডিজিটালাইজেশন এবং ক্যাশলেস লেনদেনের ওপর গুরুত্ব দিতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ট্রাস্ট ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী একথা বলেন। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় গ্রাহকদের লেনদেন আরও সহজ ও ডিজিটাল করতে ‘ডায়নামিক বাংলা কিউআর’ সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক। গতকাল এই নতুন ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সরকারি সেবা সহজকরণ ও দু...