জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপনী অনুষ্ঠান এবং ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতির শপথ গ্রহণ হয়। এর মধ্য দিয়ে এক বছরের দায়িত্ব শুরু করলেন ড. খলিলুর। গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করায় জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। জাতিসংঘের সদরদপ্তরে গত ২ জুন সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ড. খলিলুর পান ৯৯ ভোট। অন্যদিকে একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী...