ঢাকা দক্ষিণে মশা নিধন চলছে ধার করা ওষুধে
প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, মৃত্যুও থেমে নেই। অথচ এ সময়ে অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে ওষুধ ধার করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক নিধন কার্যক্রম চলছে। অন্যদিকে ১০ সেপ্টেম্বর থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর্মসূচি চালু করতে চাইছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিশেষজ্ঞরা বলছেন, চলতি সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বিস্তার বাড়বে। থেমে থেমে বৃষ্টি হলে মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ৬ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হা...