হাই-টেক পার্ক পরিত্যাগ নয়, পুনর্গঠন প্রয়োজন
বাংলাদেশের হাই-টেক পার্ক মডেল পরিত্যাগ করার দরকার নেই। বরং প্রকৃত ইউটিলিটি, জবাবদিহিমূলক প্রশাসন এবং এমন সহায়তা ব্যবস্থার ভিত্তিতে একে পুনর্গঠন করা প্রয়োজন; যা কোম্পানিগুলোকে ভাড়াটে হিসেবে নয়, বরং অংশীদার হিসেবে বিবেচনা করবে। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত আজকের এজেন্ডা ভার্চুয়াল সিরিজের ‘হাই-টেক পার্কস: মিশন কী? বাস্তবতা কী?’ শীর্ষক আলোচনায় বক্তারা এমন মত দেন। অধিবেশন সঞ্চালনা করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য শুধু ভৌত অবকাঠামো নির্মাণ থেকে দৃষ্টি সরিয়ে প্রাতিষ্ঠানিক অবকাঠ...