মাছের সর্ববৃহৎ প্রজনন ক্ষেত্র বিনাশের আশঙ্কা
দ্বীপ জেলা ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার। সমীক্ষা শেষে অর্থায়নকারী দেশ খোঁজা হচ্ছে। এটি পদ্মা সেতুর চেয়েও দীর্ঘ হবে। এ সেতুর মাধ্যমে পাইপলাইনে ভোলার গ্যাস বরিশালে সরবরাহ করা হবে। এতে দক্ষিণাঞ্চলের শিল্পায়ন, বহুমুখী বিনিয়োগ ও আধুনিক যোগাযোগের নতুন দিগন্তের সম্ভাবনা দেখছে সরকার। সম্ভাবনার পাশাপাশি বড় ক্ষতির আশঙ্কাও আছে। ভোলা-বরিশাল সেতু নির্মাণ হলে এই এলাকায় ইলিশের দুটি অভয়াশ্রম ধ্বংস হতে পারে। সাগর থেকে মেঘনায় ইলিশ চলাচলের পথ এসব নদী। মৎস্য অধিদপ্তরের ভাষ্যমতে, কালাবদর ও তেঁতুলিয়া নদী দেশে ইলিশসহ বিভিন্ন প্রজাতির ম...