জলখাবারে ডার্ক চকলেট কেন রাখবেন
সকালে বা বিকেলে হালকা ক্ষুধা লাগলে অনেকেই বিস্কুট, চিপস কিংবা মিষ্টিজাতীয় খাবার বেছে নেন। তবে জলখাবার এমন হওয়া দরকার, যা শুধু ক্ষুধা মেটাবে না, শরীরের জন্যও পুষ্টিকর হবে। এ ক্ষেত্রে অল্প পরিমাণ ডার্ক চকলেট রাখা যেতে পারে স্বাস্থ্যকর জলখাবারের তালিকায়। এতে থাকা কিছু উপকারী উপাদান শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং প্রদাহ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। পুষ্টিবিদ দীপশিখা জৈন জলখাবারে ডার্ক চকলেটের সঙ্গে বেরি, অ্যাভোকাডো ও আখরোট রাখার পরামর্শ দিয়েছেন। তার মতে, এসব খাবারে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট শরীরের জন্য উপকারী। তবে ডার্ক চকলেট বেছে নেওয়ার সময় এতে কোকোর পরিমাণ বেশি...