তিন উৎস নিয়ন্ত্রণ করতে পারলে ৭৪% ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব
ঢাকা নগরে ডেঙ্গু এখন আর মৌসুমি সমস্যা নয়; এটি কাঠামোগত নগর স্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। প্রতিবছর বর্ষা এলেই আমরা প্রতিক্রিয়া দেখাই বা ব্যবস্থা নিই। এর মধ্যে থাকে ফগিং, লার্ভিসাইডিং, জরুরি ক্যাম্পেইন। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণ অধরাই থেকে যায়। এই পটভূমিতে তথ্য-উপাত্তভিত্তিক নীতিনির্ধারণই হতে পারে ডেঙ্গু মোকাবিলার সবচেয়ে কার্যকর পথ। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে গত দুই বছরের মশা সার্ভিলেন্স তথ্য বিশ্লেষণ করে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে এসেছে। দেখা গেছে, ঢাকায় ডেঙ্গু বাহক এডিস মশার সর্বোচ্চ উৎপাদন হয় তিনটি নির্দিষ্ট উৎস থেকে। ফ্লাডেড ফ্লোর বা বে...