হারানো সরকারি অস্ত্রের সন্ধান দিলে গোপনে পুরস্কার দেবে র্যাব
চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের তথ্য দিয়ে উদ্ধারে সহযোগিতা করলে গোপনে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে র‌্যাব। বাহিনীটির দাবি, চট্টগ্রামে হারানো সরকারি অস্ত্রের প্রায় ৮৪ শতাংশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারে বিশেষ কার্যক্রম চালানো হচ্ছে। সোমবার সকালে নগরের চান্দগাঁওয়ে র‌্যাব-৭-এর মিডিয়া সেন্টারে মতবিনিময় সভায় এ তথ্য জানান র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সেগুলো সমাজের জন্য ঝুঁকিপূর্ণ। কারও কাছে এমন অস্ত্র থাকলে তা র‌্যাবের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। র&zwn...