ডাকসুর সংগ্রহশালায় গোলাম আযমের বিতর্কিত ছবি লাগাল ছাত্র ফেডারেশন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি ছিঁড়ে ফেলার পর সেখানে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে জুতা নিক্ষেপের একটি বিতর্কিত ছবি টানানো হয়েছে। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা ছবিটি টানান। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমে ফিলিস্তিনের যুদ্ধে শহীদ দুই বাংলাদেশির জানাজার নামাজ পড়তে এলে উপস্থিত মুসল্লিরা তাকে জুতাপেটা করেন। এ সময় ঢাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিবুর রনি, সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া, অর্থ সম্পাদক উসাইন মারমা, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ফোরকান আফ্রাদ...