অস্ট্রেলিয়ায় জেমসের ব্যস্ততা, সিডনির পর আজ মেলবোর্নে নগরবাউল
সিডনির পর আজ অস্ট্রেলিয়ার মেলবোর্নে গাইবেন নন্দিত রকতারকা জেমস। সঙ্গে থাকবে তাঁর ব্যান্ড নগর বাউলের সদস্যরা। মেলবোর্নে আয়োজিত ‘সাউথ লাইভ ফেস্ট ২০২৬’-এ অংশ নিতে ব্যান্ড সদস্যদের নিয়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঞ্চলের জমকালো এই শহরে ছুটে গেছেন জেমস। সেখানে উইলিয়ামস টাউন হলের মঞ্চে দাঁড়িয়ে তিনি শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। জেমস জানান, অস্ট্রেলিয়া আগেও সফর করেছেন। দেখেছেন সেখানকার দর্শক-শ্রোতা বাংলা গান শোনার জন্য কতটা তৃষিত। তাই আজ ‘সাউথ লাইভ ফেস্ট ২০২৬’ গানে গানে সেই সব অনুরাগীদের সংগীতের তৃষ্ণা মেটানোর চেষ্টা করবেন। এদিকে দুই মাসের ইউরোপ সফর শেষ করেই অস্ট্রে...