বাংলাদেশকে খেলতে ডেকে মাঠেই আসেনি চীন
এশিয়ান গেমসের সেমিফাইনালের আগে চীনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। ম্যাচটি আয়োজনের অনুরোধও এসেছিল চীনের পক্ষ থেকেই। কিন্তু নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত হয়নি তারা। ফলে শনিবারের প্রস্তুতি ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে। সকালে নির্ধারিত ভেন্যুতে পৌঁছে দীর্ঘ সময় চীনা দলের অপেক্ষায় ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রতিপক্ষ না আসায় শেষ পর্যন্ত ম্যাচের পরিবর্তে নিয়মিত অনুশীলন সেশন করেন নিগার সুলতানা জ্যোতিরা। রোববার ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে সেই অনুশীলনকেই প্রস্তুতির কাজে লাগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলের টিম ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ বলেন, ‘আমরা খুব সকালে মাঠে...