‘দর্শক ভালো-মন্দ বুঝতে পারেন’
‘তোমার পাশে হাঁটতে দিও’ নাটকের অনি, ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েবের মুন্না, কিংবা ‘মহানগর’ সিরিজের আবির, সর্বশেষ ‘এটা আমাদের গল্প’ ধারাবাহিকে সামির চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন। বর্তমানে নাটক-ওটিটির নির্মাতাদের কাছে তিনি হয়ে উঠেছেন আস্থার পাত্র। বলছি, অভিনেতা খায়রুল বাসারের কথা। গেল শুক্রবার প্রচার হয়েছে ‘এটা আমাদের গল্প’ ধারাবাহিকের শেষ পর্ব। এটি তাঁর জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে বলছেন বাসার। এই নাটক দিয়ে আলাদা একটি দর্শক শ্রেণির কাছে জায়গা তৈরি করতে পেরেছেন তিনি। তাঁর কথায় ‘এটা আমাদের গল্প’ সবকিছু ছাড়িয়ে গেল।...