ক্ষতিগ্রস্ত ১৮ হাজার বিনিয়োগকারী অর্থ ফেরত পাবেন
শেয়ার ও অর্থ তছরুপের শিকার হওয়া পাঁচ ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত প্রায় ১৮ হাজার বিনিয়োগকারী ক্ষতিপূরণ পাবেন। এর মধ্যে ৯৭ শতাংশ তাদের পুরো অর্থ ফেরত পেতে যাচ্ছেন। ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড (আইপিএফ) থেকে এ ক্ষতিপূরণ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল মঙ্গলবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ডিএসই। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, আইপিএফের চেয়ারপারসন নাসরিন বেগম এবং পরিচালক মিনহাজ মান্নান ইমন। আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএসই টাওয়ারে আনুষ্ঠানিকভাবে মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত বিনিয়ো...