সুদের হার বৃদ্ধির প্রত্যাশায় বাড়ল ডলারের সর্বোচ্চ দর
সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশা এবং মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগের মধ্যে বুধবার মার্কিন ডলারের দর দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। একই সময়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত, তেলের দাম এবং মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক তৎপরতার দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দর পরিমাপকারী সূচক ০.১৬ শতাংশ বেড়ে ১০০.৭১-এ দাঁড়িয়েছে। ইউরোর মান কমে জুলাইয়ের শেষভাগের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সর্বশেষ ইউরোর দর ছিল ১.১৪২৮২ ডলার। স্টার্লিংয়ের বিনিময়মূল্য ছিল ১.৩৩১৬ ডলার। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের কারণে তেলের দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি নি...