সম্পর্কের বিশৃঙ্খলা, এক স্বামী ও তিন নারীর বিপত্তির গল্প
২০১৯ সালের ব্লকবাস্টার কমেডি ‘পতি পত্নী অউর ও দো’ দর্শকদের মনে দাগ কেটেছিল সম্পর্কের টানাপোড়েন আর হাস্যরসের মিশেলে। মধ্যবিত্ত দাম্পত্য জীবনের একঘেয়েমি, গোপন আকর্ষণ আর মিথ্যার জালকে ঘিরে তৈরি সেই সিনেমা বক্স অফিসেও পেয়েছিল বড় সাফল্য। সাত বছর পর সেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিই ফিরছে নতুন মোড়কে। এবার নাম ‘পতি পত্নী অউর ও দো’। এবার শুধু ‘ও’ নয়, যুক্ত হয়েছে আরও এক ‘ও’। ফলে সম্পর্কের সমীকরণও আগের চেয়ে অনেক বেশি গোলমেলে, বিভ্রান্তিকর এবং মজাদার। প্রথম সিনেমার মতো এবারও পরিচালনার দায়িত্বে রয়েছেন মুদাস্সর আজিজ। রোমান্টিক কমেডি ঘরানায় তাঁর আলাদা মুনশিয়ানা রয়েছ...