তিন বিয়ে করে ১৭ বছর নষ্ট করেছি, অভিনেত্রীর আক্ষেপ
ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে আবারও আলোচনায় মালায়লাম অভিনেত্রী মীরা বাসুদেবন। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, তিনটি ব্যর্থ বিয়ে তার জীবনের মূল্যবান ১৭ বছর কেড়ে নিয়েছে। এক সাক্ষাৎকারে মীরা বাসুদেবন বলেন, ‘আমি প্রায়ই আমার ছেলেকে বলি, আমি আমার জীবনের ১৭ বছর তিনটি ভুল বিয়েতে নষ্ট করেছি। এই সময়টা আমি যদি নিজের কাজ, ক্যারিয়ার বা ভালোবাসার বিষয়গুলোতে দিতাম, তাহলে আরও অনেক কিছু অর্জন করতে পারতাম।’ তিনি আরও বলেন, ‘আমি এমন মানুষের পেছনে সময় দিয়েছি, যারা আমাকে কখনো গুরুত্ব দেয়নি বা সম্মান করেনি। পরিবার, বাবা-মা ও বোনের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারতাম, কিন্তু...