যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন
বরফে ঢাকা আলাস্কার দুর্গম প্রান্তর; যেখানে রয়েছে তীব্র ঠান্ডা, জনমানবহীন পাহাড় আর বন্যপ্রাণীর ভয়। বিধ্বস্ত একটি উড়োজাহাজের ধ্বংসাবশেষের পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন সাবেক স্পেশাল ফোর্সেস কর্মকর্তা জেমস বেলমন্ট। তাঁর পাশে একমাত্র সঙ্গী–অবসরপ্রাপ্ত যুদ্ধকুকুর ওডিন। লোকালয়ে ফিরতে হলে তাদের পাড়ি দিতে হবে প্রায় ৫৮ মাইলের দুর্গম পথ। শুরু হয় বেঁচে ফেরার এক অসম লড়াই। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ব্র্যাড পিট অভিনীত নতুন সিনেমা ‘হার্ট অব দ্য বিস্ট’। ছবিটি শুধু প্রকৃতির সঙ্গে লড়াইয়ে আটকে থাকে না; এর মূলে রয়েছে যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা এবং মানুষ ও প্রাণীর গভীর বন্ধন। বরফ, ক্ষুধা, বন্...