পাঁচ স্থানে প্রাণ গেল ৯ জনের, আহত ১৮
মাদারীপুরের শিবচর, হবিগঞ্জের চুনারুঘাট, নরসিংদীর পাঁচদোনা, সিরাজগঞ্জের শাহজাদপুর ও কুষ্টিয়ার খোকশায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৮ জন গুরুতর আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বেপরোয়া গতি, অসাবধানতা এবং ওভারটেকিংয়ের ফলেই গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর– ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় চাকা পাংচার হয়ে যাওয়ায় ঢাকাগামী ‘পালকি পরিবহন’-এর একটি বাস সড়কের পাশে রেখে মেরামত করা হচ্ছিল। এ সময় একই দিক থেকে আসা ‘হানিফ পরিবহন’-এর একটি বাস পেছন থেকে বাসটিকে সজোরে ধা...