ফেসবুক স্ট্যাটাসের জেরে পিটিয়ে হত্যা
ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে রাজবাড়ীর কালুখালী উপজেলায় নজরুল ইসলাম খান (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে। নিহত নজরুল ইসলাম পেশায় ভ্যানচালক বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, নজরুল ইসলামের মেয়ে রুনা কারও নাম উল্লেখ না করে প্রতিবেশী কিশোরীকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দেয়। এ ঘটনায় শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে প্রতিপক্ষ নজরুল ইসলামকে লাঠি ও ইট দিয়ে মাথায় আঘাত করে। তাঁকে কালুখালী উপজ...