বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নামছে আজ
গত ১৯ জুলাই আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর আজ প্রথম মাঠে নামছে স্পেন। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে নতুন অধ্যায় শুরু করছে তারা। বিশ্বকাপের পর ইংল্যান্ডেরও এটা প্রথম ম্যাচ। কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে স্পেন। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সালের ইউরো পর্যন্ত স্পেনের দায়িত্বে থাকবেন তিনি। তাঁর অধীনে বিশ্বকাপজয়ী স্পেন দলে রদ্রি, ইয়ামাল, পেদ্রির সঙ্গে নতুন যোগ হয়েছেন ইভান ফ্রেসনেদা ও রবার্তো ফের্নান্দেস। যদিও ইনজুরি কারণে আজ গোলরক্ষক হোয়ান গার্সিয়া ও ফুলব্যাক পেদ্রো পোরোকে পাচ্ছেন না তারা। মাঝমাঠের দাপটে...