সম্পর্কের দূরত্ব কমাতে যে বিষয়গুলো জরুরি
সম্পর্কে ভালোবাসা থাকলেই সব সময় সম্পর্ক সুন্দর থাকে না। সময়ের সঙ্গে মতপার্থক্য, ভুল বোঝাবুঝি, অর্থনৈতিক চাপ, ঘরের কাজ, সন্তান লালন-পালন কিংবা ব্যক্তিগত চাহিদা নিয়ে দম্পতিদের মধ্যে টানাপোড়েন তৈরি হতে পারে। কখনো কখনো একই বিষয় নিয়ে বারবার ঝগড়া হতে হতে সম্পর্কের মধ্যে দূরত্বও তৈরি হয়। তবে সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, মতবিরোধ থাকা মানেই সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পথে—এমন নয়। বরং সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনা, তার অনুভূতি বোঝার চেষ্টা করা, পারস্পরিক সম্মান বজায় রাখা এবং সমস্যা নিয়ে গঠনমূলকভাবে আলোচনা করার অভ্যাস সম্পর্ককে ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গবেষণাতেও দেখা গেছে, সুখী ও অসুখ...