দিনদুপুরে রেলওয়ের তার চুরি রেলকর্মীর বিরুদ্ধে অভিযোগ
ছাতক বাজার রেলস্টেশন সংলগ্ন এলাকায় মাটির নিচে থাকা মূল্যবান তামার তার চুরি গেছে। এ ঘটনায় চুরির অভিযোগ উঠেছে রেলেরই কয়েক কর্মীর বিরুদ্ধে। ছুটির দিনে রেলওয়ের কয়েকজন কর্মী পুরোনো একটি ট্রান্সফরমারের স্থানে মাটি খুঁড়ে তামার তার বের করে নেন বলে স্থানীয়দের অভিযোগ। এলাকাবাসীর দাবি, সেখানে কী ধরনের বৈদ্যুতিক ত্রুটি ছিল, আর্থিং লিকের বিষয়ে কোনো কারিগরি পরীক্ষা বা প্রতিবেদন রয়েছে কিনা– এসব বিষয়ে কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। জানা যায়, ছাতকে রাস্তার পাশে রেলওয়ে বিভাগের বড় একটি ট্রান্সফরমার ছিল। সেটি অনেক আগেই সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পরে তুলনামূলক ছোট একটি ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ...