থানার গাড়িচালককে মারধরের অভিযোগে আটক যুবদল নেতার ৪ ঘণ্টা পর মুক্তি
চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার গাড়িচালক কনস্টেবল মো. শফিককে মারধরের ঘটনায় আটক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে চার ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে আটক করে হাজতে রাখা হয়। রাত ১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। ইসমাইলকে ছাড়িয়ে নিতে আটকের পর থেকেই সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানার সামনে ভিড় করেন। এ সময় তারা থানার ভেতরে ও ওসির কক্ষের সামনে দলীয় স্লোগান দেন। ইসমাইলের বাড়ি উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নে বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে গাড়ি রাখা নিয়ে...